ধারাঃ ১২। (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে জাতীয় সাইবার নিরাপত্তা কাউন্সিল গঠিত হইবে, যথা: (ক) প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; (গ) মন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; (ঘ) প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা; (ঙ) প্রধানমন্ত্রীর মুখ্যসচিব; (চ) গভর্নর, বাংলাদেশ ব্যাংক; (ছ) সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; (জ) সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ; (ঝ) সচিব, জন নিরাপত্তা বিভাগ; (ঞ) পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়; (ট) ইন্সপেক্টর…