রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ ২০২৫ সনের ৭০ নং অধ্যাদেশে নূতন ধারা ৫৩ক ও ৫৩খ এর সন্নিবেশ ২। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৭০ নং অধ্যাদেশ), এর ধারা ৫৩ এর পর নিম্নরূপ নূতন ধারা ৫৩ক ও ৫৩খ সন্নিবেশিত হইবে, যথা:- “৫৩ক। কর্মচারীর অবসর গ্রহণ বা কর্তৃপক্ষ কর্তৃক অবসর প্রদান।— (১) কর্তৃপক্ষের একজন কর্মচারী তাহার বয়স ৫৯ (ঊনষাট) বৎসর পূর্ণ হইলে এবং কর্তৃপক্ষের একজন মুক্তিযোদ্ধা কর্মচারী তাহার বয়স ৬০ (ষাট) বৎসর পূর্ণ হইলে স্বয়ংক্রিয়ভাবে অবসর গ্রহণ করিবেন। (২) চাকরির মেয়াদ ২৫ (পঁচিশ) বৎসর পূর্ণ হইবার পর, একজন কর্মচারী, যেকোনো সময়, অবসর গ্রহণের অভিপ্রায় প্রকাশ করিয়া অবসর…