৮৭। কোনো ব্যক্তিকে সূর্যাস্ত ও সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে সন্তোষজনক কারণ ব্যতীত নিম্নবর্ণিত অবস্থায় পাওয়া গেলে, উক্ত ব্যক্তি ১ (এক) বৎসর পর্যন্ত কারাদণ্ডে অথবা ন্যূনতম ২ (দুই)হাজার টাকা এবং সর্বোচ্চ ৫ (পাঁচ) হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হইবেন, যথা:- (ক) কোনো মারাত্মক অস্ত্রে সজ্জিত; (খ) মুখ ঢাকা অথবা ছদ্মবেশ; (গ) কোনো বাসগৃহে বা অন্য কোনো গৃহে অথবা কোনো নৌযানে বা যানবাহনে অনধিকার প্রবেশ; (ঘ) কোনো রাস্তায়, প্রাঙ্গণে বা অন্য কোনো স্থানে শায়িত ঘোরাফেরা; অথবা (ঙ) ঘরের দরজা ভাঙ্গার যন্ত্র কাছে রাখা।