৬৮। কোনো ব্যক্তি- (ক) মালামাল বোঝাই করিবার বা নামাইবার জন্য বা যাত্রী উঠানামার জন্য প্রয়োজনের অতিরিক্ত সময় কোনো স্থানে যানবাহন দাঁড় করাইয়া রাখিলে; অথবা (খ) যানবাহনকে অননুমোদিত স্থানে রাখিয়া অন্যত্র চলিয়া গেলে,- তিনি ন্যূনতম ২ (দুই) হাজার টাকা এবং সর্বোচ্চ ৫ (পাঁচ) হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হইবে।