২৯। (১) জনশৃঙ্খলা, শান্তি ও নিরাপত্তা রক্ষার নিমিত্ত পুলিশ কমিশনার যখনই যে স্থানে প্রয়োজন মনে করিবেন তখনই সেই স্থানে প্রকাশ্য বিজ্ঞপ্তি প্রচার করিয়া নিম্নবর্ণিত বিষয়গুলি নিষিদ্ধ করিতে পারিবেন, যথা :- (ক) হিংসাত্মকভাবে আঘাত করিবার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার,বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি বহন; (খ) বিস্ফোরক দ্রব্য বহন; (গ) ইট, পাথর, ইত্যাদি সংগ্রহ ও বহন; (ঘ) মানুষের মৃতদেহ, মূর্তি ও কুশপুত্তলিকা প্রদর্শনী; (ঙ) সর্বসাধারণের শ্রুতিগোচরে চিৎকার করা বা গান বাজনা করা; এবং (চ) শালীনতা ও নৈতিকতা বিরোধী এবং রাষ্ট্রের নিরাপত্তা বিরোধী কোনো কিছু প্রদর্শন, প্লাকার্ড বহন বা ছবি, ইত্যাদি প্রদর্শনী। (২)…