২৮। পুলিশ কমিশনার বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো পুলিশ অফিসার, ধারা ১১৩ এর অধীন প্রণীত প্রবিধানের সহিত সংগতিপূর্ণ হওয়া সাপেক্ষে, নিম্নবর্ণিত বিষয়ে লিখিত বা মৌখিক নির্দেশ প্রদান করিতে পারিবেন, যথা:- (ক) রাস্তায় জনসমাবেশ বা মিছিলকারীদের শৃঙ্খলাপূর্ণ আচরণ নিশ্চিতকরণ; (খ) অনুরূপ মিছিল কোন্ কোন্ রাস্তা অভিমুখে বা কোন কোন সময়ে গমন করিতে পারিবে বা পারিবে না; (গ) কোনো স্থানে বা উপসনাস্থলে বা উহার সন্নিকটে অনুরূপ মিছিল গমন বা জনসমাবেশ অনুষ্ঠান নিষিদ্ধ থাকিবে; (ঘ) রাস্তা, জনসাধারণের গোসলের জায়গা, ইত্যাদি এবং সর্বসাধারণের ব্যবহার্য অন্যান্য স্থানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা; (ঙ) রাস্তা বা সর্বসাধারণের…