৯। (১) ব্যুরোর দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) দেশের রপ্তানি উন্নয়নের লক্ষ্যে সরকারি এবং বেসরকারি উভয় খাতের জন্য কার্যকর ও পর্যাপ্ত অর্থনৈতিক ও সমন্বিত পরিকল্পনা এবং নীতি প্রণয়নে সরকারকে পরামর্শ প্রদান; (খ) দেশের সম্ভাবনাময় রপ্তানিযোগ্য পণ্যের অন্বেষণ, উহাদের সম্ভাবনা পরীক্ষণ এবং সকল রপ্তানি পণ্যের মান নিয়ন্ত্রণ নিশ্চিতকরণে সহায়তা প্রদান; এবং (গ) দেশের মধ্যে সরকারি এবং বেসরকারি সংস্থাসমূহ কর্তৃক রপ্তানির জন্য গৃহীত বিভিন্ন ধরনের প্রচেষ্টার সমন্বয় সাধন এবং এই ধরনের প্রতিষ্ঠান কর্তৃক বিদেশে রপ্তানি বাণিজ্যে অংশগ্রহণের সক্ষমতা অর্জন বা রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ,…