৫। (১) ব্যুরোর পরিচালনা ও প্রশাসনের দায়িত্ব একটি পরিচালনা পর্ষদের উপর ন্যস্ত থাকিবে এবং ব্যুরো যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য-সম্পাদন করিতে পারিবে, পরিচালনা পর্ষদও সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য-সম্পাদন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত বিধানাবলির সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, ব্যুরো, ইহার কার্যাবলি সম্পাদনের উদ্দেশ্যে,- (ক) কোন কার্যের উদ্যোগ গ্রহণ, বরাদ্দকৃত বাজেট বা কোন বিশেষ তহবিল বরাদ্দের আওতায় ব্যয় নির্বাহ, উহার ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও যন্ত্রপাতি ক্রয় এবং প্রয়োজনীয় বা সমীচীন মনে করিলে, যে কোন ধরনের চুক্তি সম্পাদন ও উহা কার্যকর করিতে পারিবে; (খ) কোন পরিকল্পনা…