২। বিষয় বা প্রসংগের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে, (১)“চেয়ারম্যান” অর্থ পর্ষদের চেয়ারম্যান; (২)“তহবিল” অর্থ ব্যুরোর তহবিল; (৩)“পরিচালনা পর্ষদ” অর্থ ধারা ৬ এর অধীন গঠিত ব্যুরোর পরিচালনা পর্ষদ; (৪)“প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৫)“ব্যুরো” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত রপ্তানি উন্নয়ন ব্যুরো; (৬)“বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৭)“ভাইস-চেয়ারম্যান” অর্থ পর্ষদের ভাইস-চেয়ারম্যান; এবং (৮)“সদস্য” অর্থ পরিচালনা পর্ষদের কোন সদস্য।