১৩। (১) সরকার কর্তৃক নির্দেশিত পদ্ধতিতে ব্যুরো অর্থ ব্যয়ের যথাযথ হিসাব রক্ষণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে। (২) সরকার, প্রশাসনিক ব্যয়ের জন্য একটি এবং রপ্তানি বাজার উন্নয়ন ব্যয়ের জন্য আরেকটি, পৃথক হিসাব সংরক্ষণের জন্য ব্যুরোকে নির্দেশ প্রদান করিতে পারিবে। (৩) সরকারের পূর্বানুমোদনক্রমে, পরিচালনা পর্ষদ কর্তৃক ইহার বিবেচনায় যেরূপ নির্ধারিত হইবে সেইরূপ পারিশ্রমিকে The Bangladesh Chartered Accounts Orders, 1973 (P.O 2 of 1973) এর অধীন নিয়োগপ্রাপ্ত কোন নিবন্ধিত চার্টাড একাউনটেন্টস প্রতিষ্ঠান কর্তৃক ব্যুরোর হিসাব নিরীক্ষা করাইতে হইবে এবং এতদসংক্রান্ত পারিশ্রমিক ব্যুরো কর্তৃক…