১১। (১) স্বীয় দায়িত্ব এবং কার্যাবলি সম্পাদনের জন্য ব্যুরো, সরকারের অনুমোদনক্রমে ও তদকর্তৃক নির্ধারিত শর্তে, বৈদেশিক উৎস হইতে ঋণ গ্রহণ করিতে পারিবে এবং প্রযোজ্য শর্তাবলীর অধীন উক্ত ঋণ পরিশোধের জন্য ব্যুরো দায়ী থাকিবে। (২) তাৎক্ষণিক ব্যয় নির্বাহের জন্য প্রয়োজন হইবে না এইরূপ অর্থ The Trusts Act, 1882 (Act II of 1882) এর section 20 তে বর্ণিত যে কোন সিকিউরিটিতে বিনিয়োগ করিতে বা উহার section 9(3) এর অধীন অনুমোদিত যে কোন তফসিলি ব্যাংকে স্থায়ী আমানত হিসাবে বিনিয়োগ করিতে পারিবে।