১০। (১) ব্যুরোর একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) স্থানীয় কর্তৃপক্ষ এবং অন্যান্য সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে, অভ্যন্তরীণ উৎস হইতে গৃহীত ঋণ; (ঘ) সরকারের পূর্বানুমোদনক্রমে, বিদেশি সরকার, সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান ও ঋণ; (ঙ) চেম্বার্স অব কমার্স, বাণিজ্যিক সংগঠন, সংস্থা এবং কোন সমিতির নিকট হইতে প্রাপ্ত অনুদান; এবং (চ) অন্য কোন উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের অর্থ পর্ষদের অনুমোদনক্রমে কোন তফসিলি ব্যাংকে জমা রাখিতে হইবে। (৩) পরিচালনা পর্ষদ কর্তৃক…