৯। (১) বাহিনীর কর্মকর্তা ধারা ৮ এর অধীন গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করিবেন। (২) এই আইনের অধীন তদন্তের বিষয়ে বাহিনীর কর্মকর্তার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা থাকিবে : তবে শর্ত থাকে যে, বাহিনীর কর্মকর্তা যদি মনে করেন যে- (ক) অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগের স্বপক্ষে পর্যাপ্ত সাক্ষ্য বা সন্দেহের যুক্তিসঙ্গত কারণ রহিয়াছে, তাহা হইলে তিনি উক্ত ব্যক্তিকে স্থানীয় অধিক্ষেত্রসম্পন্ন আদালতে চালান দিতে পারিবেন অথবা, জামিনদারসহ বা জামিনদার ব্যতীত, আদালতে হাজির হইবার শর্তে, একটি মুচলেকা সম্পাদনের পর ছাড়িয়া দিতে পারিবেন; অথবা (খ) অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগের…