২। (১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে- (ক) ‘‘ঊর্ধ্বতন কর্মকর্তা’’ অর্থ রেলওয়ে নিরাপত্তা বাহিনী আইনের অধীন নিযুক্ত বাহিনীর চিফ কমান্ড্যান্ট, কমান্ড্যান্ট এবং সহকারী কমান্ড্যান্ট পদবির যে কোন কর্মকর্তা; (খ) ‘‘বাহিনী’’ অর্থ রেলওয়ে নিরাপত্তা বাহিনী আইনের ধারা ৪ এর অধীন গঠিত রেলওয়ে নিরাপত্তা বাহিনী; (গ) ‘‘বাহিনীর কর্মকর্তা’’ অর্থ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাহিনীর অন্যূন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার কোনো কর্মকর্তা; (ঘ) ‘‘বাহিনীর সদস্য’’ অর্থ ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যতীত রেলওয়ে নিরাপত্তা বাহিনী আইনের ধারা ৬ এর অধীন বাহিনীতে নিযুক্ত কোনো ব্যক্তি; (ঙ) ‘‘রেলওয়ে নিরাপত্তা বাহিনী আইন’’ অর্থ…