১০। (১) তদন্ত কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে বাহিনীর কর্মকর্তা কোনো ব্যক্তির সাক্ষ্য গ্রহণ, দলিল দাখিল বা কোনো ব্যক্তির উপস্থিতির প্রয়োজন মনে করিলে, উক্তরূপ ব্যক্তির উপর সমন জারি করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন সমন প্রাপ্তির পর সংশ্লিষ্ট ব্যক্তি ব্যক্তিগতভাবে অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে সমনে উল্লিখিত তারিখ ও সময়ে বাহিনীর কর্মকর্তার সম্মুখে হাজির হইবেন: তবে শর্ত থাকে যে, এই ধারার অধীন হাজির হইবার ক্ষেত্রে Code of Civil Procedure, 1908 (Act No. V of 1908) এর section 132 এবং 133 এর বিধানাবলি প্রযোজ্য হইবে। (৩) এই ধারার অধীন যে কোনো কার্যক্রম Penal Code, 1860 (Act No. XLV of…