৩। (১) বাহিনীর কোন কর্মকর্তা ও সদস্য- (ক) কোন রাজনৈতিক আন্দোলন বা ট্রেড ইউনিয়নে অংশগ্রহণ করিবেন না, উহার সাহায্যার্থে চাঁদা দান বা অন্যকোন উপায়ে উহার সহায়তা করিবেন না এবং রেলওয়েরস্বার্থের পরিপন্থী কোন কার্যকলাপেনিজেকে জড়িত করিবেন না; (খ) তাহার অব্যবহিত ঊর্ধ্বতন কর্মকর্তার পূর্বানুমতি ব্যতিরেকে দায়িত্বে অনুপস্থিত থাকিবেন না কিংবা চাকুরীস্থল ত্যাগকরিবেন না; (গ) রেলওয়ের সহিত লেনদেন রহিয়াছে কিংবা লেনদেন থাকার সম্ভাবনা রহিয়াছে এমন ব্যক্তিদের নিকট হইতে কোন দান গ্রহণ করিবেন না; (ঘ) কোন বীমা কোম্পানীর এজেন্ট হিসাবে কাজ করিবেন না; (ঙ) কোন ব্যবসায়ের কাজে নিয়োজিত হইবেন না কিংবা নিজে অন্য কোন ব্যক্তির…