২১। (১) চাকুরী হইতে কোন কর্মকর্তা বা সদস্য অব্যাহতিপ্রাপ্ত হইলে নিযুক্তির সময় অধ্যাদেশ অনুসারে প্রদত্ত নিযুক্তি সনদ বাতিল বলিয়া গণ্য হইবে এবং তাহাকে উহা নিয়ন্ত্রণকারী অফিসারের নিকট সমর্পন করিতে হইবে। উক্ত সনদ সমর্পন করিতে ব্যর্থ হইলে তাহার বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করা যাইবে। (২) সাময়িক বরখাস্তকালীন সময়ে নিযুক্তি সনদ অকার্যকর থাকিবে।