১৯। অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি হিসাবে বেতন বৃদ্ধিক্রম বাতিল বা স্থগিত করার নির্দেশ প্রদান করা হইলে উক্ত নির্দেশে কত সময়ের জন্য বেতন বৃদ্ধিক্রম স্থগিত করা হইল তাহা এবং ইহা পরবর্তী বেতনক্রম বৃদ্ধির সময় কার্যকর হইবে কিনা তাহা ও উল্লেখ করিতে হইবে।