১৮। বাহিনীর কোন কর্মকর্তা বা সদস্যকে প্রথম নিযুক্তির পদের নিম্নপদে পদাবনতি করা যাইবে না এবং ভবিষ্যতে তাহাকে আর পদোন্নতি দেওয়া যাইবে না এইরূপ ধারণা পোষণ করিয়া স্থায়ীভাবে পদাবনতির আদেশ দেওয়া যাইবে না এবং নিম্নস্তরের র্যাং ক বা গ্রেড অথবা নিম্নস্তরের টাইম স্কেল বা টাইম স্কেলের নিম্নস্তরের অবনতির নিদের্শ কত সময়ের জন্য বলবৎ থাকিবে তাহাও উক্তরূপ আদেশ উল্লেখ করিতে হইবে।