১৭। (১) মানসিক অথবা দৈহিক দুর্বলতাজনিত অযোগ্যতার জন্য বাহিনীর কোন কর্মকর্তা বা সদস্যের বিরুদ্ধে কার্যধারা সূচনা করার প্রস্তাব করা হইলে কর্তৃপক্ষ কার্যধারার যে কোন পর্যায়ে রেলওয়ে ডাক্তার কর্তৃক উক্ত কর্মকর্তা বা সদস্যের ডাক্তারী পরীক্ষার ব্যবস্থা করিতে পারিবে এবং এইরূপ ক্ষেত্রে সংশ্লিষ্ট ডাক্তারের প্রতিবেদন কার্যধারার অংশ হিসাবে গণ্য হইবে। (২) বাহিনীর কোন কর্মকর্তা বা সদস্য ডাক্তারী পরীক্ষার হাজির হইতে অস্বীকৃতি জানাইলে কর্তৃপক্ষ সংগত কারণে মনে করতে পারেন যে, ডাক্তারী পরীক্ষার ফলাফল তাহার বিপক্ষে যাইবে। তবে অভিযুক্ত কর্মকর্তা বা সদস্য যদি কোন যুক্তিসংগত কারণ উল্লেখ করেন, তাহা বিবেচনা করিতে…