১৫। (১) কোন কর্মকর্তা বা সদস্য এই বিধিমালার অধীনে প্রদত্ত কোন আদেশ দ্বারা সংক্ষুদ্ধ (Aggrived) হইলে তিনি ঐ আদেশ পুণরীক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্তৃপক্ষের নিকট আবেদন করিতে পারিবেন। (২) আবেদনকারী যে আদেশ দ্বারা সংক্ষুদ্ধ হইয়াছেন সে আদেশ তাহাকে অবহিত করিবার তারিখ হইতে কোন ৩(তিন) মাসের মধ্যে পুনরীক্ষণের আবেদন পেশ না করিলে উহা গ্রহণ করা হইবে নাঃ তবে শর্ত থাকে যে, আবেদনকারী কর্তৃক সময়মত আবেদন পেশ করিতে না পারিবার স্বপক্ষে যথেষ্ট কারণ ছিল মর্মে কর্তৃপক্ষ নিশ্চিত হইলে উল্লিখিত সময়সীমা উর্ত্তীণ হইবার ৩(তিন) মাসের মধ্যে কর্তৃপক্ষের নিকট পুনরীক্ষণের আবেদন করিতে পারিবে। (৩) পুণরীক্ষণের আবেদন…