১৪। যে আদেশের বিরুদ্ধে আপীল দাখিল করা হইবে সংশ্লিষ্ট কর্মকর্তা বা সদস্য তৎসম্পর্কে অবহিত হওয়ার ৩(তিন) মাসের মধ্যে উহার বিরুদ্ধে আপীল দাখিল না করিলে, উক্ত আপীল গ্রহণযোগ্য হইবে না। তবে শর্ত থাকে যে, বিলম্বের কারণ সম্পর্কে সন্তুষ্ট হইয়া যথাযথ মনে করিলে আপীল কর্তৃপক্ষ উক্ত ৩(তিন) মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও পরবর্তী তিন মাসের মধ্যে কোন আপীল বিবেচনা জন্য গ্রহণ করিতে পারিবে।