১০। (০১) বিধি ৫ এর অধীনে কোন অভিযোগের দায়ে কোন কর্মকর্তা বা সদস্যর বিরুদ্ধে গুরুদন্ড প্রদানের সম্ভাবনা থাকিলে এবং কর্তৃপক্ষ প্রয়োজনীয় বা সমীচীন বলিয়া মনে করিলে তাহাকে সাময়িকভাবে বরখাস্ত করিতে পারিবেঃ তবে শর্ত থাকে যে, কর্তৃপক্ষ অধিকতর সমীচীন মনে করিলে, উক্ত কর্মকর্তা বা সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করার পরিবর্তে লিখিত আদেশ দ্বারা উক্ত আদেশে উল্লিখিত তারিখ হইতে, তাহার ছুটি প্রাপ্যতা সাপেক্ষে, তাহাকে ছুটিতে যাইবার জন্য নিদের্শ দিতে পারিবে। (২) যেক্ষেত্রে কোন কর্মকর্তা বা সদস্যের প্রতি আরোপিত চাকুরী হইতে বরখাস্ত বা অপসারণের দন্ড কোন আদালত বা প্রশাসনিক ট্রাইবুনালের সিদ্ধান্তের দ্বারা বা উক্ত…