০৮। (১) যেক্ষেত্রে কোন কর্মকর্তা বা সদস্যের বিরুদ্ধে এই বিধিমালার অধীনে কোন কার্যধারা সূচনা করিতে হয় এবং কর্তৃপক্ষ অভিমত পোষণ করে যে, অভিযোগ প্রমাণিত হইলে, অভিযুক্তকে গুরু দন্ড প্রদান করা প্রয়োজন হইবে, সেক্ষেত্রে কর্তৃপক্ষ- (ক) অভিযোগনামা প্রণয়ন করিবে এবং প্রস্তাবিত দন্ডের বিষয় উহাতে উল্লেখ করিবে এবং যেসকল অভিযোগের ভিত্তিতে অভিযোগনামাটি প্রণীত হইয়াছে উহার বিবরণ এবং কর্তৃপক্ষ আদেশ প্রদানের সময়ে অন্য যেসকল ঘটনা বিবেচনা করিবার ইচ্ছা পোষণ করে তাহাওসংশ্লিষ্ট কর্মকর্তা বা সদস্যকে অবহিত করিবে; এবং (খ) অভিযুক্ত ব্যক্তি অভিযোগনামা প্রাপ্তির পর ১০ (দশ) টি কার্য দিবসের মধ্যে তিনি তাহার আত্নপক্ষ সমর্থনে…