০৬। (১) বিধি ৪(২)(ঈ) তে উল্লিখিত কার্যকলাপের জন্য কোন কর্মকর্তা বা সদস্যের বিরুদ্ধে কার্যধারা সূচনা করিবার ক্ষেত্রে, কর্তৃপক্ষ- (ক) সংশ্লিষ্ট কর্মকর্তা বা সদস্যকে লিখিত আদেশ দ্বারা উক্ত আদেশে উল্লিখিত তারিখ হইতে তাহা প্রাপ্য ছুটিতে যাইবার জন্য নির্দেশ দিতে পারিবে; (খ) উক্ত কর্মকর্তা বা সদস্যের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করিবে, সেই ব্যবস্থা এবং সেই ব্যবস্থা গ্রহণের ভিত্তিসমূহ সর্ম্পকে তাহাকে লিখিত আদেশ দ্বারা অবহিত করিবে; এবং (গ) উপ-বিধি (২) এর অধীনে অভিযোগ তদন্তের জন্য গঠিত তদন্ত কমিটির নিকট প্রস্তাবিত ব্যবস্থার বিপক্ষে কারণ দর্শাইবার জন্য তাহাকে যুক্তিসংগত সুযোগ প্রদান করিবেঃ তবে…