০৫। (১) এই বিধিমালার অধীন নিম্নবর্ণিত দন্ডসমূহ আরোপযোগ্য হইবে, যথাঃ- (অ) লঘু দন্ডঃ- (ক) তিরস্কার; (খ) দন্ডসহ বা দন্ড ব্যতিরেকে অনূর্ধ্ব ১৪(চৌদ্দ) দিন পর্যন্ত কোয়ার্টারে আটক, ড্রিল, এক্সট্রা ড্রিল, ফ্যাটিগ বা অন্য কোন ডিউটি ; (গ) সর্বোচ্চ এক মাসের বেতনের সমপরিমাণ আর্থিক জরিমানা; (ঘ) বেতনবৃদ্ধিক্রম স্থগিত রাখা; (ঙ) অনূর্ধ্ব এক মাসের বেতন ও ভাতাদি বাজেয়াপ্তকরণ; (চ) অনূর্ধ্ব এক বছরের জন্য চাকুরীর জ্যেষ্ঠতা বাতিলকরণ; (ছ) নির্দিষ্ট সময়ের জন্য পদোন্নতি স্থগিতকরণ। (আ) গুরু দন্ডঃ- (ক) র্যাং ক এবং গ্রেডের অবনতিকরণ; (খ) বাধ্যতামূলক অবসর প্রদান; (গ) চাকুরী হইতে অপসারণ; (ঘ) চাকুরীর হইতে বরখাস্তকরণ। (২)…