০৪। (১) যদি কর্তৃপক্ষের নিকট এইরূপ প্রতীয়মান হয় যে, বাহিনীর কোন কর্মকর্তা বা সদস্য- (ক) মানসিক বা দৈহিক অক্ষমতার কারণে কর্মক্ষমহীন হইয়াছেন বা কর্মক্ষমতা হারাইয়েছেন, বা (খ) পর পর দুই বা ততোধিকবার সাধারণ যোগ্যতা বৃদ্ধি বা রক্ষার জন্য নির্ধারিত বিভাগীয় পরীক্ষায়অকৃতকার্য হইয়াছেন, বা (গ) কোন যুক্তিসংগত কারণ ছাড়াই বিভাগীয় পরীক্ষায় অনুপস্থিত রহিয়াছেন, বা (ঘ) অন্য কোন পদ্ধতিতে তাহার দক্ষতা বৃদ্ধির কোন সম্ভাবনা লোপ পাইয়াছে, তাহা হইলে কর্তৃপক্ষ তাহাকে বিধি ৫ এ বর্ণিত এক একাধিক দন্ড প্রদান করিতে পারিবে। (২) যদি কর্তৃপক্ষের নিকট এইরূপ প্রতীয়মান হয় যে,বাহিনীর কোন কর্মকর্তা বা সদস্য - (অ) অসদাচরণের দায়ে…