০২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই বিধিমালায়,- (ক) “ অধ্যাদেশ ” অর্থ Railway Nirrapatta Bahini Ordinance, 1976(XLVII of 1976) ; (খ) “ অসদাচরণ” অর্থ চাকুরীর শৃংখলা বা নিয়মের জন্য ক্ষতিকর বা রেলওয়ে কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থী অথবা বাহিনীর সদস্যের পক্ষে অনুচিত ও শিষ্টাচারবিহীন কোন আচরণ এবং নিম্নোক্ত বিষয়াদিও ইহার অন্তর্ভুক্ত হইবে, যথাঃ- (অ) ঊর্ধ্বতন কর্মকর্তার আইনসংগত আদেশ অমান্যকরণ ; (আ) কর্তব্যে গুরুতর অবহেলা ; (ই) সরকারী আদেশ, বিজ্ঞপ্তি ও নিদের্শনার প্রতি অবজ্ঞা প্রদর্শন ; (ঈ) নৈতিক স্খলনজনিত কার্যকলাপ ; (উ) রাষ্ট্রবিরোধী বা ধ্বংসাত্বক কার্যকলাপ; (ঊ) নির্ধারিত পোষাক-…