(১) কোন প্রকার বিচ্যুতি বা দুর্ঘটনা ঘটিলে অথবা দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে, উহার প্রতিকারকল্পে রেল প্রশাসনের নিয়ন্ত্রণাধীনে খাল বা খাদ খনন, বাঁধ নির্মাণ অথবা অন্যান্য প্রয়ােজনীয় কার্য সম্পাদনের জন্য এবং মেরামত অথবা দুর্ঘটনা প্রতিরােধের উদ্দেশ্যে এবং অন্যান্য প্রয়ােজনীয় কার্য সম্পাদনের জন্য রেলপথ সংলগ্ন ভূমিতে প্রবেশের জন্য সরকার যেকোন রেল প্রশাসনকে ক্ষমতা অর্পণ করিতে পারিবেন। (২) জরুরী প্রয়ােজন দেখা দিলে উল্লিখিত কার্যসম্পাদনের জন্য রেল প্রশাসন পূর্বাহ্নে সরকারী অনুমােদন ব্যতীতই উক্তরূপ ভূমিতে প্রবেশ করিতে পারিবেন। তবে এইরূপ ক্ষেত্রে অনুরূপ প্রবেশের পর ৭২ ঘন্টার মধ্যে দুর্ঘটনা অথবা…