রেলপথে কোন দুর্ঘটনায় আহত কোন ব্যক্তি যথন ক্ষতিপূরণ দাবি করিবে, তখন উক্তরূপ ক্ষতিপূরণের দাবি নির্ধারণের জন্য কোন আদালত অথবা আইনে স্বীকত বা সংশ্লিষ্ট পক্ষসমূহের সম্মতিক্রমে কর্তৃত্ব বা ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি, উক্তরূপ আহত ব্যক্তিকে উপযুক্ত শিক্ষাগত যােগ্যতার অধিকারী চিকিৎসক কর্তৃক পরীক্ষা করিবার নির্দেশ বা আদেশ দান করিতে পারিবেন এবং উক্তরূপ আদেশে উল্লিখিত চিকিৎসক কোন পক্ষের সাক্ষী নহেন এবং আহার বিবেচনা মােতাবেক ডাক্তারী পরীক্ষার জন্য প্রয়ােজনীয় ব্যয় নির্বাহের আদেশ দিতে পারিবেন।