কোন রেলপথে কোন দুর্ঘটনা ঘটিলে, রেল-প্রশাসনকে উক্ত দুর্ঘটনার বিবরণসহ সরকারের নিকট রিটার্ন দাখিল করিতে হইবে। সরকার কর্তৃক নির্ধারিত ফরমে সরকারী নির্দেশ ও পদ্ধতিতে বিভিন্ন সময় দাখিলকৃত উক্ত রিটার্নে উক্তরুপ দুর্ঘটনার কোন ব্যক্তিগত ক্ষয়-ক্ষতি হইয়াছে কিনা তাহার উল্লেখ থাকিতে হইবে।