সরকার এই ব্যাপারে নিম্নলিখিত সকল উদ্দেশ্যে, অথবা যেকোন একটি উদ্দেশ্যে, এই আইনের সহিত এবং সংশ্লিষ্ট সময়ে বলবত অন্য যেকোন আইনের সহিত সঙ্গতিশীল। বিধিমালা প্রণয়ন করিতে পারিবেন; যথাঃ (ক) পূর্ববর্তী ধারায় বর্ণিত নােটিস দানের জন্য প্রয়ােজনীয় ফরম নির্ধারণ এবং দুর্ঘটনার বিবরণ যাহা উক্তরূপ নােটিসে লিপিবন্ধ থাকিবে; (খ) দুর্ঘটনার শ্রেণীবিভাগ বা শ্রেণী নির্ধারণ করা এবং যে শ্রেণীর দুর্ঘটনার কারণে সঙ্গে সঙ্গেই টেলিগ্রামযােগে নােটিস দিতে হইবে; (গ) দুর্ঘটনা সংঘটিত হইলে, রেলকর্মচারী পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর এবং ম্যাজিস্ট্রেটের কর্তব্য নির্ধারণ।