রেলগাড়ি চলাচলকালে যখন নিম্নরূপ বিষয় সংঘটিত হইবে; যথাঃ (ক) কোন দুর্ঘটনায় প্রাণহানি অথবা দণ্ডবিধি আইনে বর্ণিতরূপ গুরুতর আঘাতপ্রাপ্তি অথবা মালামালের মারাত্মক ক্ষতি সাধিত হইবে; (খ) দুইটি গাড়ির মধ্যে সংঘর্ষ, যাহাদের মধ্যে একটি যাত্রীবাহী গাড়ি। (গ) যাত্রীবাহী গাড়ি বা উহার কোন অংশের লাইনচ্যুতি; (ঘ) যেকোনরূপ দুর্ঘটনা, যাহার ফলে সাধারণতঃ প্রাণহানি অথবা পূর্ব বর্ণিতরূপে মারাত্মক বা গুরুতর আঘাতপ্রাপ্তি বা মালামালের গুরুতর ক্ষতি সাধিত হইয়া থাকে। (ঙ) অন্য যেকোন প্রকারের দুর্ঘটনা, যাহা সরকার এই প্রসঙ্গে সরকারী গেজেটে প্রকাশ করিতে পারেন; তখন অনুরূপ ক্ষেত্রে রেলপথে কর্মরত রেল প্রশাসন এবং যদি অনুরূপ…