(১) রেলপথে যাত্রীবাহী গাড়ি চলাচলকালে দুইটি গাড়ির মধ্যে সংঘর্ষ বা লাইনচ্যুত হওয়া অথবা অন্য কোন প্রকার দুর্ঘটনা ঘটিলে এবং উহা রেল-প্রশাসনের কোন অন্যায় কার্য অথবা অবহেলা বা কর্তব্যচ্যুতির কারণে সংঘটিত হউক বা না হউক, কোন ব্যক্তি উক্তরূপ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হইলে তিনি রেল-প্রশাসনের বিরুদ্ধে আইনসঙ্গত ব্যবস্থা গ্রহণ এবং এই ব্যাপারে যথাযােগ্য ক্ষতিপূরণ আদায় করিতে পারিবেন। এইক্ষেত্রে অন্য কোন আইনের ইহার পরিপন্থী অন্য যেকোন বিধানই থাকুক না কেন, রেল-প্রশাসন এই ধারার (২) উপধারায় নির্ধারিত পরিমাণে ক্ষতিপূরণ দান করিতে বাধ্য হইবে এবং কেবলমাত্র এইরূপ দুর্ঘটনার কারণে কোন যাত্রীর মৃত্যু…