(১) যখন কোন রেল প্রশাসন যাত্রী, জীবজন্তু এবং মালামাল আংশিক রেলপথে এবং আংশিক সমুদ্রপথে বহনের জন্য চুক্তিবদ্ধ হইবে, তখন সেইক্ষেত্রে সমুদ্রপথে যাত্রী, জীবজন্তু ও মালামাল বহনকালে প্রাকৃতিক দুর্যোগে, শত্রুপক্ষের আক্রমণে, অগ্নিকাণ্ডে, যান্ত্রিক দুর্ঘটনায় অথবা সমুদ্র বা নদী পথে অন্যান্য যেকোন প্রকার বিপদ বা দুর্ঘটনার কারণে প্রাণহানি, শারীরিক আঘাতজনিত অথবা জীবজন্তু বা মালামালের ক্ষতির দায়-দায়িত্ব হইতে রেল প্রশাসনকে অব্যাহতি দানকারী অপ্রকাশিত শর্তাবলী উক্ত চুক্তিরই অংশ বলিয়া বিবেচিত হইবে এবং উক্তরূপ শর্তসাপেক্ষে রেল প্রশাসন কর্তৃক সমুদ্রপথে যাত্রী, জীবজন্তু বা মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত…