এই আইনের অধীনে অর্পিত বা দেওয়া ক্ষমতাবলে এবং উহা প্রয়োগের উদ্দেশ্যে রেলপথ প্রশাসন যেকোন গ্যাস বা পানির পাইপ অথবা বায়ু চাপ এবং বিদ্যুৎ লাইন অথবা প্রধান নর্দমা ব্যতীত যেকোন নর্দমার পরিবর্তন সাধন করিতে পারিবেন; অবশ্য – (ক) রেলপথ প্রশাসন যখন এইরূপ পাইপ লাইন, বিদ্যুৎ লাইন অথবা নর্দমা ইত্যাদির অবস্থা পরিবর্তনের ইচ্ছা করিবেন তাহার পর্বে অবশ্যই যুক্তিসঙ্গতভাবে এইরূপ পরিবর্তনের অভিপ্রায় এবং কখন এইরূপ পরিবর্তনের কাজ আরম্ভ হইবে, সেই সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষ অথবা কোম্পানি ইত্যাদি, যাহাদের নিয়ন্ত্রণাধীনে উক্তরূপ পানি ও গ্যাস লাইন ও বিদ্যুৎ লাইন ইত্যাদি রহিয়াছে তাহাদিগকে নােটিস দান করিবেন। তবে যখন…