ধারাঃ ৭৮। মালামাল সম্পর্কে মিথ্যা বিবরণ দানের কারণে দায়-দায়িত্ব হইতে অব্যাহতি লাভ এই অধ্যায়ের পূর্ববর্তী বিধানসমূহে যাহাই থাকুক না কেন, এই আইনের ৫৮ ধারার (১) উপধারার অধীনে অর্পিত মালামালের বিবরণ যদি বস্তুতঃ মিথ্যা হয় এবং উক্তরূপ মালামালের ক্ষতি, ধ্বংস অথবা অবনতির হিসাব বা বিবরণও যদি কোন প্রকারে মিথ্যা বলিয়া বিবেচিত হয়, অথবা যেকোন কারণে ক্ষতির পরিমাণ যদি উক্তরূপ মলামালের প্রকৃত মূল্যেরও অধিক হয় এবং এইরূপ মূল্য যদি প্রদত্ত বা অর্পিত মালামালের মিথ্যা বিবরণের উপর ভিত্তি করিয়া নির্ধারিত হইয়া থাকে, তাহা হইলে সেই ক্ষেত্রে রেল-প্রশাসন অনুরূপ কোন মালামালের কোন ক্ষতি, ধ্বংস অথবা অবনতির জন্য…