রেল-প্রশাসন কর্তৃক কোন জীব-জন্তু বা মালামাল বহনের জন্য অতিরিক্ত মাশুল গ্রহণ করা হইয়া থাকিলে উহা ফেরত অথবা উক্তরূপ জীব-জন্তু বা মালামালের কোন ক্ষতি, ধ্বংস অথবা অবনতি ঘটিলে, তাহার ক্ষতিপূরণের জন্য কোন ক্ষতিগ্রস্ত ব্যক্তি অথবা তাহার কোন প্রতিনিধি কর্তৃক উক্তরূপ জীব-জন্তু অথবা মালামাল রেলপথে বহনের জন্য রেল প্রশাসনের নিকট অৰ্পণ করিবার ছয় মাসের মধ্যে লিখিতভাবে নােটিস দানের মাধ্যমে দাবি পেশ না করিলে তাহা গ্রাহ্য হইবে না।