রেল পথে বহনের জন্য রেল-প্রশাসনের নিকট অর্পিত মালামাল অথবা জীব-জন্তুর ক্ষতি, ধ্বংস অথবা অবনতির কারণে ক্ষতিপূরণের দাবিতে রেল-প্রশাসনের বিরুদ্ধে আনীত কোন মামলায়, অনুরূপ ক্ষতি, ধ্বংস অথবা অবনতি কিরূপে বা কেমনভাবে ঘটিয়াছে তাহা বাদীকে প্রমাণ করিতে হইবে না।