(১) দ্বিতীয় তফসিল বর্ণিত কোন দ্রব্যের কোন পার্সেল বা প্যাকেও যখন রেলপথে বহনের জন্য রেল-প্রশাসনের নিকট অর্পণ করা হইবে এবং এইরূপ পার্সেল বা প্যাকেজের মধ্যকার দ্রব্যের মূল্য যদি তিনশত টাকার অধিক হয়, তাহা হইলে সেইক্ষেত্রে উক্তরূপ পার্সেল বা প্যাকেজ রেলপথে বহনের জন্য আনয়ন এবং রেল-প্রশাসনের নিকট অর্পণকারী অথবা প্রেরণকারী ব্যক্তি কর্তৃক পার্সেলের মধ্যকার দ্রব্যের বিবরণ ও উহার মূল্য রেল-প্রশাসনের নিকট প্রকাশ বা ঘােষণা না করিলে, উক্তরূপ পার্সেল বা প্যাকেজের কোন ক্ষতি, ধ্বংস অথবা উহার মধ্যকার দ্রব্যের কোন অবনতি ঘটিলে এবং ঘােষিত দ্রব্যের অতিরিক্ত ঝুকি বা দায়-দায়িত্ব বহনের জন্য রেল প্রশাসনের দাবি…