রেল যাত্রীদের কোন মালামাল অথবা রেল যাত্রীদের সহিত আনীত কোন মালপত্র বুক করিয়া ভারপ্রাপ্ত রেলকর্মচারীর নিকট হইতে রসিদ গ্রহণ করা পর্যন্ত উক্তরূপ মালপলের কোন ক্ষতি, ফাংস অথবা অবনতির জন্য রেল প্রশাসন কোন প্রকারে দায়ী হইবে না।