(১) রেলপথে পরিবহনের জন্য, আনীত এবং রেল-প্রশাসনের নিকট অর্পিত বা প্রদত্ত জীবজন্তুর কোন ক্ষতি, ধ্বংস অথবা অবনতি ঘটিলে পূর্ববর্তী ধারার অধীনে রেল-প্রশাসনের দায়-দায়িত্বের পরিমাণ কোন ক্ষেত্রেই নিম্নবর্ণিত পরিমাণ অতিক্রম করিবে নাঃ (ক) হাতির ক্ষেত্রে, প্রতিটি হাতির জন্য এক হাজার পাঁচশত টাকা; (খ) ঘােড়ার ক্ষেত্রে, প্রতিটি ঘােড়ার জন্য সাতশত পঞ্চাশ টাকা; (গ) খচ্চর, উদ্ৰ অথবা শিংবিশিষ্ট গরু ক্ষেত্রে, প্রতিটির জন্য দুইশত টাকা; এবং (ঘ) গাধা, ভেড়া, ছাগল, কুকুর অথবা অন্যান্য জীবজন্তুর ক্ষেত্রে প্রতিটির জনা ত্রিশ টাকা। অবশ্য এইরূপ ক্ষেত্রে রেলপথে বহনের জন্য অর্পণকারী ব্যক্তি কর্তৃক এবং রেল-প্রশাসনের…