(১) ১৮৭২ সালের চুক্তি আইনের ১৫১, ১৫২ এবং ১৬১ ধারার বিধান মােতাবেক গচ্ছিত বা আমানত গ্রহণকারীর দায়-দায়িত্ব যাহাই হউক না কেন, রেলপথে বহনের জন্য আনীত এবং রেল-প্রশাসনের নিকট ন্যস্ত জীবজন্তু অথবা মালামালের কোন ক্ষতি, ধ্বংস অথবা অবনতি ঘটিলে, সেইক্ষেত্রে রেল প্রশাসনের দায়-দায়িত্ব এই আইনের অন্যান্য ধারার বিধান সাপেক্ষে নির্ধারিত হইবে। (২) উল্লিখিত দায়-দায়িত্বের সীমা নির্ধারণকারী বলিয়া বিবেচিত কোন চুক্তি নিম্নরূপ ক্ষেত্র বাতীত এইরূপ দায়-দায়িত্ব যতদূর সীমিত করিবে, তাহা বাতিল বলিয়া গণ্য হইবে। (ক) কোন জীবজন্তু অথবা মালামাল রেলপথে বহনের জন্য রেল-প্রশাসনের নিকট অৰ্পণ বা প্রেরণকারী অথবা উক্তরূপ…