(১) সরকার কতিপয় ব্যক্তিকে রেল শ্রমিকদের সুপারভাইজার নিযুক্ত করিতে পারিবেন। (২) রেলশ্রমিকদের সুপারভাইজারের কর্তব্য। (ক) এই অধ্যায়ের বিধান এবং ইহার অধীনে প্রণীত বিধিমালা যথাযথভাবে প্রতিপালিত হইয়াছে কিনা, তাহা নির্ধারণের উদ্দেশ্যে রেলপথ পরিদর্শন করা; এবং (খ) সরকার কর্তৃক নির্ধারিত এইরূপ অন্যান্য কর্তব্য। (৩) এই আইনের ৫ ও ৬ ধারার উদ্দেশ্যে রেলপথের শ্রমিকদের একজন সুপারভাইজার, ইন্সপৌঁর বলিয়া বিবেচিত হইবে।