এই অধ্যায়ে অথবা ইহার অধীনে প্রণীত বিধিমালায় এমন কোন বিধান নাই, যাহা কর্তব্যরত কোন রেলকর্মচারীকে অব্যাহতি না দেওয়া পত্তি তাহার কর্তব্য-কর্ম পরিত্যাগ করিতে অনুমতি দান করিতে পারে, বিশেষ করিয়া যেক্ষেত্রে রেলকর্মচারীদের সুবিধার্থে যথাযােগ্য বিধান বিদ্যমান রহিয়াছে।