(১) রেলকর্মচারীগণকে সপ্তাহে কমপক্ষে একাদিক্রমে ২৪ ঘন্টার বিশ্রাম বা কর্মবিরতি মঞ্জুর করা হইবে। অবশ্য এই উপধারার বিধান “ অবিরাম অত্যাবশ্যকীয় চাকুরী বলিয়া ঘােষিত রেল কর্মচারীদের ক্ষেত্রে অথবা যে সকল রেলকর্মচারীর ক্ষেত্রে (২) উপধারার বিধান প্রযােজ্য তাহাদের ক্ষেত্রে প্রযােজ্য হইবে না। (২) সরকার ৭১-ও ধারার অধীনে বিধি প্রণয়ন করিয়া সুনির্দিষ্ট রেলকর্মচারী অথবা বিশেষ শ্রেণীর রেল কর্মচারীদের জন্য (১) উপধারার অধীনে বিধিবন্ধ বিশ্রাম বা কর্মবিরতির নিয়মিত হার অপেক্ষা কম সময়ের জন্য বিশ্রাম বা কর্মবিরতি মঞ্জুর করিতে পারিবেন, এবং এইরূপ রেল কর্মচারীদের জন্য বিশ্রাম বা কর্মবিরতি মঞ্জুরের সময়সীমা…