(১) চাকুরী “অবিরাম অত্যাবশকীয়” বলিয়া ঘােষিত রেলকর্মচারীগণ ব্যতীত অন্যান্য রেলকর্মচারীর কর্মের সময়সীমা গড়ে প্রতি মাসে সাপ্তাহিক ৬০ ঘন্টার অধিক হইতে পারিবে না। (২) যে সকল রেলকর্মচারীর চাকুরী “ অবিরাম অত্যাবশ্যকীয় " বলিয়া ঘােষিত, তাহাদের কর্মের সময়সীমা কোন সপ্তাহেই ৮৪ ঘন্টার অধিক হইতে পারিবে না। (৩) তবে ৭১-ঙ ধারার অধীনে প্রণীত বিধিমালা সাপেক্ষে এই ধারার (১) ও (২) উপধারায় বর্ণিত বিধানের আত্মা হইতে রেলকর্মচারীদের অস্থায়ীভাবে অব্যাহতি দান করা যাইতে পারে। যেমন — (ক) কোন দুর্ঘটনা ঘটিলে অথবা দুটিনার আশঙ্কা দেখা দিলে অথবা রেলপথের বা ইঞ্জিনের কোন জরুরী কার্য সম্পাদনের প্রয়ােজনে অথবা কোন জরুরী…