এই অধ্যায়ে এই বিষয়ে বা এই সম্পর্কে ইহার বিপরীত কোন কিছু না থাকিলেঃ (ক) এই প্রসঙ্গে ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক ঘােষণা করা হইলে, রেল কর্মচারীদের চাকুরী অবিরাম অত্যাবশকীয় চাকুরী বলিয়া বিবেচিত হইবে। এইরূপ সময়ের মধ্যে অনুরূপ রেলকর্মচারীদের দৈহিকভাবে কর্তব্য পালনের জন্য আদেশ বা নির্দেশ দেওয়া হউক বা না হউক তাহাদিগকে কর্তব্যরত বলিয়া বিবেচিত করা হইবে এবং তাহাদের কর্তব্য সম্পর্কে সর্বদা সতর্ক দৃষ্টি রাখিতে হইবে। (খ) বাতিল।