(১) রেল প্রশাসন কেবলমাত্র এই আইনের ৪৭ ধারার অধীন (১) উপধারার (খ) অনুচ্ছেদে বর্ণিত শর্তাধানে ব্যতীত সংক্রামক বা ছোঁয়াচে ব্যাধিতে আক্রান্ত বা ব্যাধিগ্রস্ত কোন ব্যক্তিকে রেলপথে ভ্রমণের অনুমতি দান করিতে অস্বীকার করিতে পারিবেন। (২) এইরূপ সংক্রামক ব্যাধিতে আক্রান্ত কোন ব্যক্তি রেলপথে ভ্রমণের উদ্দেশ্যে স্থানীয় স্টেশন মাস্টার অথবা সংশ্লিষ্ট স্থানের ভারপ্রাপ্ত অন্য কোন রেল কর্মচারীর বিশেষ অনুমতি ব্যতীত রেলপথে প্রবেশ করিতে পারিবে না। (৩) উল্লিখিত (২) উপধারায় বর্ণিত অনুরূপ অনুমতি দানকারী রেল কর্মচারীকে অবশ্যই উক্তরূপ সংক্রামক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিকে, ভ্রমনরত অন্যান্য যাত্রীদের হইতে পৃথক করিয়া…