(১) এই আইনের বিধান মােতাবেক জনকল্যাণ বা জনস্বার্থের প্রয়ােজনে রেলপথ নির্মাণ অথবা উহার জন্য প্রয়ােজনীয় স্থান সংকুলান এবং সংশ্লিষ্ট অন্যান্য নির্মাণ কার্যের জন্য, রেলপথ প্রশাসনের মালিকানাধীন নহে এমন স্থাবর সম্পত্তি, অন্য কোন আইনের আওতাধীনে হুকুম দখল করিতে পারিবেন, অন্য কোন আইনে যাহাই থাকুক না কেন, যেমন – (ক) রেলপথ প্রশাসনের বিবেচনা অনুযায়ী কোন ভূমিতে বা ভূমির উপর দিয়া অথবা ভূমির মধ্য দিয়া অথবা কোন রাস্তা, পাহাড়, উপত্যকা, রেলপথ অথবা কোন নদী, খাল, ছােট নদী অথবা অন্যান্য জলাশয়ে কোন নর্দমা, পানির পাইপ, অথবা টেলিগ্রাম লাইন, অস্থায়ী বা স্থায়ী খিলান বা তােরণ, সুড়ঙ্গ, কালভার্ট, বাঁধবন্দী,…